শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া পর্দা নামল তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের কমলগঞ্জে ভাড়া বাসার তালা ভেঙে সাড়ে ৪ লাখ টাকা চুরির অভিযোগ শ্রীমঙ্গলে অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকার জিরা লুটের অভিযোগ; জাসাসের বহিষ্কৃত নেতা গ্রেফতার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শুরু হারমনি ফেস্টিভ্যাল

টি-টোয়েন্টি বিশ্বকাপে চালু হচ্ছে নতুন নিয়ম

অনলাইন ডেস্ক / ১৫৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

ক্রিকেটে প্রায়ই শোনা যায় নির্দিষ্ট সময়ে ম্যাচ শেষ করতে না পারায় খেলোয়ারদের ম্যাচ ফির কিছু শতাংশ জরিমানা করা হয়েছে। তবে এবার আরও কঠিন হতে যাচ্ছে সেই শাস্তি। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পরই সাদা বলের ক্রিকেটে অর্থাৎ ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে পরীক্ষামূলক ‘স্টপ ওয়াচ’ চালু করেছিল আইসিসি। নতুন খবর অনুযায়ী আগামী জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই স্থায়ীভাবে এই নিয়ম চালু করতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

ফিল্ডিং দল প্রতি ওভার শেষে নতুন ওভার শুরুর আগে ৬০ সেকেন্ড সময় পাবে। এই ৬০ সেকেন্ড সময় শেষ হওয়ার আগেই নতুন ওভার শুরু করতে হবে। প্রতিবার এই নিয়ম ভাঙার জন্য আছে পেনাল্টির ব্যবস্থা। মাঠের আম্পায়ার ফিল্ডিং দলকে দুইবার সতর্ক করে দেবেন। তৃতীয়বার নিয়ম ভাঙলে ৫ রান পেনাল্টি হবে। তৃতীয়বার থেকে যতবার এই নিয়ম ভাঙা হবে, প্রতিবারই ৫ রান যোগ হবে প্রতিপক্ষের স্কোর বোর্ডে।

ইলেকট্রনিক স্ক্রিনে ৬০ সেকেন্ডের টাইমার চালু করবেন তৃতীয় আম্পায়ার। তবে ব্যাটসম্যানের কারণে, ডিআরএস বা অন্য কোনো অনিবার্য কারণে পরবর্তী ওভার শুরু করতে দেরি হলে ফিল্ড আম্পায়ার চূড়ান্ত সময় নির্ধারণ করবেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর