শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

ফ্রান্স ও যুক্তরাজ্য ভ্রমণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

অনলাইন ডেস্ক / ১০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
ফাইল ছবি

জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত “উইমেন স্পীকার্স সামিট’ এবং যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত ‘কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন’ শীর্ষক সম্মেলনে যোগদান করে আজ শুক্রবার অপরাহ্নে দেশে ফিরেছেন।

ফ্রান্স সফরকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সারাবিশ্বের ২৫ জন নারী স্পীকারের বৈঠক অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্য সফরকালে হাউজ অফ কমন্সের স্পীকার লিন্ডসে হয়লের সাথে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্পীকারদের বৈঠক অনুষ্ঠিত হয়।

এছাড়া স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাজ্যের হাউজ অফ কমন্সের চার্চিল হলে বাংলাদেশ হাই কমিশন কর্তৃক আয়োজিত ‘লেভারেজিং পার্লামেন্টারি ডেমোক্রেসি ফর পলিটিক্যাল এমপাওয়ারমেন্ট অফ উইমেন: বাংলাদেশ পার্সপেক্টিভ’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন এবং হাউজ অফ লর্ডস স্পীকার ব্যারন ম্যাকফল অফ অ্যালক্লুইথের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর