শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

পিঠে স্যাটেলাইট বসিয়ে সুন্দরবনে ছাড়া হলো কুমির

অনলাইন ডেস্ক / ১৩৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

প্রথমবারের মতো কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে। এশিয়া মহাদেশে প্রথমবারের মতো এমনটি করা হলো।

বুধবার রাতে কুমির দুইটি সুন্দরবনের ভদ্রা নদীতে অবমুক্ত করা হয়।

বনবিভাগ ও আইইউসিএনের সহযোগিতায় স্যাটেলাইট ট্রান্সমিটার বসানোর কাজ সম্পন্ন করেন, শ্রীলঙ্কার কুমির বিশেষজ্ঞ ডা. রু সোমবীরা এবং অষ্ট্রেলিয়ার কুমির বিশেষজ্ঞ ডা. পল বন।

এর আগে বুধবার বিকেলে সুন্দরবনের করমজল কুমির প্রজনন কেন্দ্রে থেকে পুরুষ কুমির জুলিয়েট ও যশোরের মাইকেল মধুসূদন দত্তের বাড়ির এলাকা থেকে উদ্ধারকৃত স্ত্রী কুমির মধুকে স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস সেট করার কাজ শুরু করে ওই বিশেষঙ্গ টিম।

এ বিষয়টি নিশ্চিত করে করমজল বন্য প্রাণী কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবীর বলেন, এর মাধ্যমে কুমিরের চলাচল ও যে সব কুমির নদীতে অবমুক্ত রয়েছে তাদের সারভাইভাল রেট জানা যাবে।

এসময় উপস্থিত ছিলেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ নুরুল করিম, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহাসিন হোসেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল, আইইউসিএনের কান্ট্রি ডিরেক্টর সরোয়ার আলম দীপু, মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান, করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবীর।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর