রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণ উদ্যোক্তা মুঈদ আশিক চিশতীর উদ্যোগে ঈদুল আজহার গোশত বিতরণ খাসিয়া পুঞ্জি পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সমতল ও পাহাড়ের মানুষ সমান অধিকার পাবে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মৌলভীবাজারে নদী-জলাশয়ে ফেলা হচ্ছে কুরবানির চামড়া সাড়ে ৪ ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত শ্রীমঙ্গল পৌরসভা; পরিচ্ছন্ন নগর গড়তে মাঠে ইউএনও ঈদের শুভেচ্ছা জানালেন মুঈদ আসিক চিশতী কমলগঞ্জে বন্যাকবলিত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা

জামায়াতের আমির ১৪ মাস পর কারামুক্ত

ডেস্ক রিপোর্ট / ১১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১১ মার্চ, ২০২৪

জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান মুক্তি পেয়েছেন। দীর্ঘ ১৪ মাস কারাভোগের পর সোমবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

২০২২ সালের ১২ ডিসেম্বর রাত ১টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল ডা. শফিকুর রহমানকে আটক করে। পরদিন ১৩ ডিসেম্বর যাত্রাবাড়ী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন জানান, গ্রেপ্তারের সময় জামায়াতের আমির সব মামলায় জামিনে ছিলেন। বর্তমানে হাইকোর্টের আদেশে তিনি মুক্তি পেয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর