বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

নামাজরত মুসল্লিদের লাথির ভিডিও ভাইরাল, দিল্লিতে পুলিশ কর্মকর্তা বরখাস্ত

অনলাইন ডেস্ক / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১১ মার্চ, ২০২৪

সড়কে জুম’আর নামাজ আদায় করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন ভারতের রাজধানী দিল্লির মুসল্লিরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার দুপুরে দিল্লির ইন্দারলোক এলাকার একটি সড়কে নামাজ পড়ার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, ইন্দারলোক এলাকার পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা ওই এলাকার মসজিদের পাশেই রাস্তায় জায়নামাজ পেতে নামাজ পড়া অবস্থায় মুসল্লিদের সরিয়ে দেয়ার চেষ্টা করছেন। রাস্তা খালি করতে গিয়ে তিনি সিজদারত অবস্থায় দুজনকে পেছন থেকে লাথি দেন। পরে মুসল্লিদের ধাক্কা দিতেও দেখা যায় তাকে।

এ ঘটনার পর ভিডিওতে দেখা ওই পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর দিল্লির উপ-পুলিশ কমিশনার এমকে মিনা।

বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেন, ভিডিওটি দেখামাত্র ওই ওসিকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এ ঘটনার পর ওই ওসির বিরুদ্ধে তদন্তও শুরু করা হয়েছে বলে সূত্রের বরাতে জানিয়েছে এনডিটিভি।

ভিডিওতে পথচারীদের সঙ্গেও তাকে বিবাদে জড়াতে দেখা যায়। এক পর্যায়ে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ওই পুলিশ কর্মকর্তার বিচার দাবিতে সড়ক অবরোধ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের ভেতরে পূর্ণ হয়ে যাওয়ায় সড়কে দাঁড়িয়ে জুম’আর নামাজ আদায় করছিলেন মুসল্লিরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর