বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া পর্দা নামল তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের কমলগঞ্জে ভাড়া বাসার তালা ভেঙে সাড়ে ৪ লাখ টাকা চুরির অভিযোগ শ্রীমঙ্গলে অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকার জিরা লুটের অভিযোগ; জাসাসের বহিষ্কৃত নেতা গ্রেফতার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শুরু হারমনি ফেস্টিভ্যাল সিলেটকে পর্যটন ও বিমান যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে : পর্যটনমন্ত্রী

রোজায় খেজুরের দাম বেঁধে দেওয়ার চিন্তা করছে সরকার

অনলাইন ডেস্ক / ১৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ মার্চ, ২০২৪

রোজা শুরুর আগে এবার বাজারে রোজার অন্যতম অনুষঙ্গ খেজুরের দাম চড়া। রমজানের বেশ আগেভাগেই বেড়ে গেছে খেজুরের দাম। এ কারণে আমদানি করা খেজুরের শুল্ককরও কমিয়েছে সরকার। তাতে দাম খুব বেশি নিয়ন্ত্রণে আসেনি। এ কারণে সরকারের পক্ষ থেকে খেজুরের সর্বনিম্ন দাম বেঁধে দেওয়ার কথা ভাবছে সরকার।

রমজানকে সামনে রেখে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী টি কে গ্রুপের সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে রোববার এ কথা জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, খেজুরের দাম বেড়েছে। সরকার দাম নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিয়েছে। এর পরও রোজায় বাজার নিয়ন্ত্রণে না এলে সরকার দাম বেঁধে দিতে বাধ্য হবে। এ ব্যাপারে কাজ চলছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই সেটি করা হবে বলে জানান তিনি।

এ এইচ এম সফিকুজ্জামান আরও বলেন, সরকার চায় সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে রোজা পালন করতে পারে। খেজুরের সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে আছে। সুতরাং সাধারণ মানুষ যেসব খেজুর খান, তার দাম যাতে লাগামহীন না হয়, সে জন্য বাজারে তদারকি অব্যাহত থাকবে।

বাজারে কম দামের খেজুরের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ‘জাহিদি’ খেজুরের। এই খেজুরের দাম বাজারে এখন ২২০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা পর্যন্ত। গত বছর রমজানে এই খেজুরের দাম ছিল ১৫০ টাকার মতো। আর ২০২২ সালে রোজার আগে এ খেজুর ৮০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকায় বিক্রি হয়েছিল।

ব্যবসায়ীদের সঙ্গে এখনো কম দামের খেজুরের দাম বেঁধে দেওয়া নিয়ে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর ফল আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক আবদুল করিম শেখ। তিনি প্রথম আলোকে বলেন, ‘সরকার আমাদের ডাকলে আমরা আলোচনা করতে চাই। খেজুরের দাম যে বেড়েছে, এটা সত্য। আমরাও তাই চেষ্টা করছি, দাম কিছুটা কমিয়ে রাখতে। যাতে দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে।’

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) একটি বিশ্লেষণ বলছে, সরকারের শুল্ককর কমানোর ফলে খেজুরের দাম মানভেদে কেজিতে ১৩ টাকা থেকে ৩৩ টাকা কমার কথা। কিন্তু সেটি হয়নি। ব্যবসায়ীদের অভিযোগ, জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের কর্মকর্তারা খেজুর আমদানিতে অ্যাসেসমেন্ট ভ্যালু বা শুল্কায়ন মূল্য বাড়িয়ে দিয়েছেন, তাই শুল্ক কমানোর কোনো প্রভাব দামে পড়ছে না। এ ছাড়া ডলারের উচ্চমূল্যের কারণে খেজুরের আমদানি খরচও এবার বেশি পড়ছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর