শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

রেমিট্যান্স নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট / ১৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৯ মার্চ, ২০২৪
শনিবার দিনাজপুরে খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে কাব স্কাউটসের হলিডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী। ছবি: সংগৃহীত

দেশের রেমিট্যান্স প্রবাহ নিয়ে বিএনপিসহ বিরোধী দলগুলো মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেছেন, প্রতি মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ বাড়ছে। এমনকি গত মাসে (ফেব্রুয়ারি) রেমিট্যান্স এসেছে ২১৬ কোটি ডলার।

শনিবার দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসন আয়োজিত খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে কাব স্কাউটসের হলিডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ স্কাউটস, খানসামা উপজেলার আয়োজনে কাব হলিডে প্রোগ্রামে ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০০ কাব স্কাউট, স্কাউট ও কর্মকর্তা অংশ নেন।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আজম চৌধুরী লায়নসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর