বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

নাইজেরিয়ার স্কুল থেকে অপহৃত ২৭৫ শিক্ষার্থীর খোঁজ নেই এখনও

ডেস্ক রিপোর্ট / ১৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

নাইজেরিয়ায় একটি স্কুলে বন্দুকধারীদের হামলার পর অন্তত ২৭৫ শিক্ষার্থীর খোঁজ মিলছে না।

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে কাদুনা রাজ্যের একটি স্কুলে এই হামলা হয় বলে কর্তৃপক্ষের বরাতে আল জাজিরা জানিয়েছে।

প্রতিবেদন বলছে, এক সপ্তাহের ব্যবধানে নাইজেরিয়ায় এ নিয়ে দ্বিতীয়বার গণঅপহরণের ঘটনা ঘটল। কুরিগা স্কুল থেকে ওইসব শিক্ষার্থীদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অপহরণের কথা নিশ্চিত করলেও তবে ঠিক কতজন শিক্ষার্থী অপহৃত হয়েছে তা নিয়ে নিশ্চিত করতে পারেনি।

শুক্রবার নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে আল জাজিরার সাংবাদিক পিদেলিস এমবাহ জানিয়েছেন, ২৫ শিক্ষার্থীর ফিরে আসার তথ্য স্কুল কর্তৃপক্ষ রাজ্য সরকারকে জানিয়েছে। এখনও ২৭৫ শিক্ষার্থী নিখোঁজ।

সাংবাদিক পিদেলিস এমবাহ জানিয়েছেন, নিখোঁজ শিক্ষার্থীদের মধ্যে ১৭৫ জনের বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে। নিখোঁজ শিক্ষার্থীদের খুঁজে বের করার চেষ্টা করছেন উদ্ধারকারীর।

আফ্রিকার ঘনবসতিপূর্ণ দেশগুলোতে এমনব অপহরণের ঘটনা খুবই স্বাভাবিক। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, স্কুল-কলেজের শিক্ষার্থীদের অপহরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর