সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ কমলগঞ্জে তরুণ উদ্যোক্তা ও কৃষিবিদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগ

বাইডেনের সঙ্গে ‘যেকোনো সময়’ বিতর্ক চান ট্রাম্প

অনলাইন ডেস্ক / ১২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

সুপার টিউসডেতে বড় জয় পাওয়ার পর যেকোনো সময় বিতর্কের মুখোমুখি হতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাবেক রাষ্ট্রপ্রধান ডনাল্ড ট্রাম্প।

নিজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বুধবার বড় হাতের লেখায় দেয়া পোস্টে রিপাবলিকান পার্টির মনোনয়ন পেতে যাওয়া ট্রাম্প বলেন, তিনি বাইডেনের সঙ্গে যেকোনো সময় যেকোনো জায়গায় টেলিভিশন বিতর্কে অংশ নিতে চান।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্পের এ পোস্টের পরিপ্রেক্ষিতে বাইডেনের নির্বাচনি প্রচার দল বলেছে, মনোযোগ টানতে ব্যাকুল ট্রাম্প। তিনি সাড়া পেতে হিমশিম খাচ্ছেন।

যুক্তরাষ্ট্রে চলতি বছরের ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান পার্টি ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর মধ্যে কোনো বিতর্কের বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির মনোনয়নের দৌড় থেকে শেষ প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালির সরে দাঁড়ানোর ঘোষণার কয়েক ঘণ্টা পর বাইডেকে বিতর্কের চ্যালেঞ্জে ছোড়েন ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের দেশের মঙ্গলের স্বার্থে আমেরিকা ও আমেরিকানদের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে জো বাইডেনের সঙ্গে আমার বিতর্ক গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক প্রেসিডেন্টের মধ্যকার বিতর্ক আয়োজন করতে পারে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি কিংবা কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর