শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

মন্ত্রীর এলাকার লোক, এসব বলা বন্ধ করতে হবে: রেলমন্ত্রী

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১২৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

ট্রেনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করার বিষয়ে নিজ এলাকা রাজবাড়ীর মানুষকে হুঁশিয়ারি দিয়েছেন রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম। তিনি বলেছেন, ‘আমার এলাকার যারা ট্রেনে চড়ে তারা রেলের লোকজনের ওপর দাপট নেয় বলে শুনেছি। তারা ট্রেনে উঠে বলে মন্ত্রীর এলাকার লোক। এসব বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘আমার এলাকার লোক বলেই ট্রেনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করবে এমন নয়। আমি এলাকার লোকদের বলব ট্রেনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ভদ্র ও ভালো ব্যবহার করবেন।’

শুক্রবার ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে রেলমন্ত্রী রাজবাড়ী স্টেশনে নামেন। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘ট্রেনে রাজবাড়ী আসার অনুভূতি অনেক ভালো। এ ট্রেন সার্ভিস আগে ছিল না। ট্রেনে ঢাকা থেকে রাজবাড়ীতে এসেছি খুব অল্প সময়ে। যে সার্ভিসটা পেয়েছি সেটি উল্লেখ করার মতো। এই সার্ভিসের আরও উন্নতি হবে। যারা যাত্রী রয়েছে তারা সুলভ মূল্যে ও সস্তায় যাতে এই সার্ভিসটা পায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

জিল্লুল হাকিম বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন রেলের আরও সম্প্রসারণ হবে। রেল সস্তায় সার্ভিস দিয়ে থাকে। মাল পরিবহনেও রেল সস্তায় সার্ভিস দিয়ে থাকে। প্রত্যেকটি জেলায় রেলের কানেক্টিভিটি তৈরি করা হবে। প্রত্যেকটি জেলায় রেল পৌঁছে দেওয়া হবে। আর কিছুদিন পরেই ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন চালু হবে। এ ছাড়া আরও কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে রেলের সম্প্রসারণের জন্য।

রেলমন্ত্রী বলেন, ‘আমাদের প্রচুর কোচ আমদানি হচ্ছে। ইঞ্জিনও আমদানি হয়েছে, আরও কিছু আমদানি হবে। এর মধ্যে সবচেয়ে সুখের খবর এটা রাজবাড়ী রেলের শহর, রাজবাড়ীতে একটা রেলের সবচেয়ে বড় কারখানা নির্মাণ করা হবে। যেটা ১০৫ একর জমি নিয়ে, সৈয়দপুর থেকেও বড়। এই কারখানায় রিপিয়ারিং, মেইনটেনেন্সসহ বগি তৈরির কারখানা যাতে হয় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা আমাদের রাজবাড়ীবাসীর জন্য বড় ব্যাপার।’

মন্ত্রী রাজবাড়ীতে নতুন একটি আধুনিক রেলস্টেশন করার ঘোষণা দেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর