শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মিয়ানমারে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ রোহিঙ্গা নারীর

ডেক্স রিপোর্ট / ২০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

মিয়ানমার থেকে এক গুলিবিদ্ধ নারীসহ পাঁচজন রোহিঙ্গা শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। শনিবার বিকেল ৫টার দিকে কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপ সীমানন্তে ছোট নৌকায় করে তারা অনুপ্রবেশ করেন।

স্থানীয় এক জেলে জানান, বিকেল ৫টার দিকে টেকনাফ শাহপরীরদ্বীপ সীমান্তের ওপার থেকে ছোট নৌকায় এক গুলিবিদ্ধ নারী চিকিৎসার জন্য বাংলাদেশে আসেন। তার সঙ্গে আরও দু’জন ছিলেন। অন্যরা নৌকার মাঝি।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘আমরা তাদেরকে প্রতিহত করছি এবং রাতের মধ্যে তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। তবে আমরা সীমান্তে টহল আরও জোরদার করা অব্যাহত রেখেছি।’

টেকনাফ শাহপরীরদ্বীপ ৯ নম্বার ওর্য়াডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘বিকেলে একটি ডিঙি নৌকায় মিয়ানমার থেকে ৫ রোহিঙ্গা এসে জেটি ঘাটে পৌঁছায়। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে আসে। শুনেছি মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনী যুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তারা এখানে চিকিৎসা নিতে এসেছেন।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর