রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

ডাকাতির সময় আজিমপুর থেকে অপহৃত শিশু উদ্ধার

অনলাইন ডেস্ক / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

ঢাকার আজিমপুর এলাকার একটি বাড়িতে শুক্রবার ডাকাতির সময় অপহৃত আট মাসের শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা।

র‍্যাব সদরদপ্তর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে শনিবার ভোরে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

এর আগে শুক্রবার আজিমপুরের মেডিক্যাল স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে ডাকাতরা। তারা লুটপাটের মালামাল নিয়ে পালানোর সময় শিশুটিকে অপহরণ করে।

পুলিশ জানায়, শুক্রবার ভুক্তভোগী নারীর ফ্ল্যাটে সাবলেট হিসেবে বসবাস করতে আসেন এক নারী। শুক্রবার সকালে ওই নারীর ভাই পরিচয়ে দুই পুরুষ বাসায় ঢুকে ওই নারীকে বন্দি করে দেড় লাখ টাকা এবং চার তোলা সোনা লুট করে।

স্টাফ কোয়ার্টারের বাসিন্দা ওই নারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর