শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

ক্যামেরায় শ্রীমঙ্গলের সৌন্দর্য ফুটিয়ে তুলছেন তরুণ ফাহিম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: / ৩৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

ডিজিটাল দুনিয়ায় তরুণদের পদচারণা আজ স্বপ্নের নতুন দিগন্ত খুলে দিয়েছে। সেই দিগন্তে আলো ছড়াচ্ছেন শ্রীমঙ্গলের তরুণ ফাহিম আহমেদ যিনি নিজের মেধা, পরিশ্রম ও সৃজনশীলতার জোরে হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার নাম।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ছেলে ফাহিম আহমেদ। পিতা মোহাম্মদ রাসিদ মিয়ার সন্তান এই তরুণ বর্তমানে একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ।

ফাহিমের ফেসবুক পেইজ’Nature’s Bloggers ইতোমধ্যে সবার কাছে হয়ে উঠেছে জনপ্রিয় এক প্ল্যাটফর্ম,তাঁর ভিডিওগুলোতে ফুটে ওঠে প্রকৃতি, মানুষ, সংস্কৃতি এবং বাস্তব জীবনের গল্প যা তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠেছে প্রেরণার উৎস।

শিক্ষাজীবনে ফাহিম উপজেলার রানার স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ব্যস্ততার মধ্যেও সময় বের করে কনটেন্ট তৈরি করেন তিনি নিজের শখ ও ভালোবাসার জায়গা থেকে।

ফাহিম বলেন,’শ্রীমঙ্গলে আমার জন্ম, আমার প্রাণের উষ্ণতা এখানে। আমি চাই এই শ্রীমঙ্গলকে সারাদেশে ও বিদেশে পরিচিত করে তুলতে। আমার কনটেন্টের মাধ্যমে সবাই জানুক আমাদের প্রকৃতি, সংস্কৃতি ও সৌন্দর্যের গল্প।

তাঁর কনটেন্টে স্থান পায় শ্রীমঙ্গলের চা-বাগান, পাহাড়, হাওর-বিল, রিসোর্ট, রেস্টুরেন্ট এবং এখানকার মানুষদের গল্প। সিলেট বিভাগের নানা দর্শনীয় স্থানকে তিনি উপস্থাপন করেন প্রাণবন্ত ভঙ্গিতে। ফলে দর্শকরা শুধু ভিডিও দেখেন না, অনুভব করেন এক টুকরো শ্রীমঙ্গল।

স্থানীয়রা মনে করেন, ফাহিম আহমেদ শুধু একজন কনটেন্ট ক্রিয়েটর নন তিনি শ্রীমঙ্গলের মুখপত্র হয়ে উঠছেন। তাঁর সৃজনশীলতা এবং ইতিবাচক চিন্তা তরুণ সমাজকে অনুপ্রাণিত করছে।এলাকাবাসীর আশা, আগামী দিনে ফাহিম আরও বড় পরিসরে কাজ করে শ্রীমঙ্গলের সুনাম ও সৌন্দর্যকে বিশ্বের সামনে তুলে ধরবেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর