রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কৃষিজমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক / ১৩৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

হাওরাঞ্চলের কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণ এবং হাওরের পরিবেশ-প্রতিবেশ ধ্বংসের প্রতিবাদ, পূবের হাওরের বাকি অংশ রক্ষার দাবিতে- মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা হাওর রক্ষা আন্দোলন।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরী সম্মুখে জেলা হাওর রক্ষা আন্দোলনের সহযোগিতায় সদর উপজেলার কাগাবালা ইউনিয়নের মোকামবাড়ি এলাকায় আথানগীরি, মোকামবাডি ও নোয়াপাড়া এলাকার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন হাওর এলাকার প্রান্তিক চাষিরা। তারা জানান, হাওরে কৃষিজমি ভরাট করে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, ফলে কৃষি ও মৎস্য উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

  • তারা বলেন, হাওরাঞ্চলকে প্রাকৃতিক ও মানবসৃষ্ট মহাবিপর্যয় থেকে বাঁচাতে হলে হাওর-নদী-খাল-বিল দখল-দূষণ বন্ধ করতে হবে। বিকল্প জায়গা থাকতে হাওর ভরাট ও হাওর-পরিবেশ ধ্বংস করে শিল্পায়নে বন্ধ করতে হবে, কৃষক বাঁচার স্বার্থে কৃষি জমি বাঁচাতে হবে।

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হাওর রক্ষা আন্দোলনের আহবায়ক আ স ম সালেহ সোহেল, সদস্য সচিব এম. খছরু চৌধুরী, নির্বাহী সদস্য মো. আলমগীর হোসেন, ধরিত্রী রক্ষায় আমরা- ধরা সিলেটের সদস্য সচিব আব্দুল করিম কিম প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর