শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

সিলেটে বৃষ্টি, যেমন থাকবে শুক্রবারের আবহাওয়া

অনলাইন ডেস্ক / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ‘শক্তি’র প্রভাবে দেশের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি হয়েছে সিলেটেও। আগামী ৪ দিন সিলেট অঞ্চলে বৃষ্টির শঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় এ অঞ্চলে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এরমধ্যে বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃষ্টি হয়েছে ২৮ দশমিক ৬ মিলিমিটার। আর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৩২ দশমিক ৪ মিলিমিটার।

বৃহস্পতিবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক অস্থায়ী মেঘলা থাকতে পারে। এছাড়া এ অঞ্চলের কোথাও হালকা থেকে মাঝারি এবং কোথাও আবার বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর