রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

আগামী ২ অক্টোবর বলয়গ্রাস সূর্যগ্রহণ

অনলাইন ডেস্ক / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

আগামী ২ অক্টোবর (বুধবার) বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ স্থানীয় সময় রাত ৯টা ৪৩ মিনিট ৬ সেকেন্ডের দিকে গ্রহণটি শুরু হবে এবং গ্রহণ শেষ হবে রাত ৩টা ১৬ মিনিট ৫৪ সেকেন্ডে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। তবে পলিনেশিয়া, মেক্সিকো, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা এবং জর্জিয়া অঞ্চলে সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে।

উল্লেখ্য, চাঁদ যখন কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে ও তখন পৃথিবীর কোনো জায়গা থেকে সূর্যর আংশিক বা সম্পূর্ণ কিছুই দেখা যায় না তখন তাকে সূর্যগ্রহণ বলে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর