বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

এখনো জীবিত লাদেনের ছেলে ‘হামজা’

অনলাইন ডেস্ক / ১৪৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
ওসামা বিন লাদেন ও হামজা বিন লাদেন। ছবি: সংগৃহীত

আল-কায়েদার প্রয়াত প্রধান ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন এখনো জীবিত রয়েছেন। তিনি আত্মগোপনে থেকে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল–কায়েদার নেতৃত্ব দিচ্ছেন। এক গোয়েন্দা প্রতিবেদনের বরাতে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিরর ইউএস।

গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি এলাকায় হামজা বিন লাদেন আত্মগোপনে আছেন। সেখান থেকে তিনি ভাই আবদুল্লাহ বিন লাদেনসহ আল-কায়েদার নেতৃত্ব দিচ্ছেন। তালেবানবিরোধী সামরিক জোট দ্য ন্যাশনাল মোবিলাইজেশন ফ্রন্টের (এনএমএফ) দাবি, আফগানিস্তানের পঞ্জশির প্রদেশের দারা আবদুল্লাহ খেল জেলায় আছেন হামজা বিন লাদেন। সেখানে ৪৫০ জন আরব ও পাকিস্তানি তার নিরাপত্তা দিচ্ছেন। হামজা বিন লাদেনের নেতৃত্বে আল-কায়েদা আবার সংগঠিত হয়ে পশ্চিমা দেশগুলোর অবস্থান নিশানা করে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছে এনএমএফ।

এর আগে জানা গিয়েছিল, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের এক বিমান হামলায় হামজা বিন লাদেন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশে হামলার আহ্বান জানিয়ে হামজা বিন লাদেনের দেওয়া একটি অডিও–ভিডিও বার্তা প্রকাশিত হওয়ার পরই মার্কিন হামলায় তার নিহত হওয়ার খবর জানা যায়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সন্ত্রাসের তালিকায় নাম আছে হামজা বিন লাদেনের।

২০১১ সালের এপ্রিলে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর এক অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। এরপর আল-কায়েদার প্রধানের দায়িত্ব পান আয়মান আল-জাওয়াহিরি। হামজা বিন লাদেন জাওয়াহিরির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন বলে জানা যায়। ২০২২ সালের জুলাই মাসে মার্কিন ড্রোন হামলায় নিহত হন জাওয়াহিরি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর