শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

থানা থেকে আসামির পলায়ন: ওসিসহ ৪ পুলিশ প্রত্যাহার

অনলাইন ডেস্ক / ৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রাম জেলার এক থানা হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ওসিসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সোমবার জেলার লোহাগাড়া থানায় এ ঘটনা ঘটে।

ওই চার পুলিশ সদস্য হলেন- লোহাগড়া থানার ওসি রাশেদুল ইসলাম, এসআই নাছিমা আক্তার, আমির হোসেন ও কনস্টেবল এম আমিরুল হক।

  • জেলার অতিরিক্ত পুলিশ সুপার তৈয়ব (এসবি) গণমাধ্যমকে বলেন, সোমবার এলাকার লোকজন এক আসামিকে আটক করে পুলিশে দিয়েছিল। থানার হাজতখানা সংস্কারের কারণে ওই আসামিকে ডিউটি অফিসারের কক্ষে বসিয়ে রাখা হয়েছিল। পরে তিনি পালিয়ে যান। এ ঘটনায় ওসিসহ চারজনকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনা তদন্তে একটি কমিটিও করা হয়েছে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর লোহাগাড়া থানায় হওয়া দুটি মামলার আসামি ছিলেন সাইফুল ইসলাম। পুটিবিলা এলাকা থেকে কিছু লোকজন তাকে আটকের পর মারধর করে পুলিশে সোপর্দ করে। পরে থানা হেফাজতে থাকা অবস্থায় তিনি পালিয়ে যান।

এ ঘটনায় লোহাগড়া থানার ওসিকে প্রত্যাহারের পর নতুন ওসি হিসেবে চট্টগ্রাম জেলা পুলিশে সদ্য যোগদান করা পরিদর্শক আরিফুর রহমানকে পদায়ন করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর