শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

হঠাৎ ভালোবাসায় জোভান–তটিনী

অনলাইন ডেস্ক / ১১৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
`হঠাৎ ভালোবাসা’ নাটকের একটি দৃশ্যে জোভান-কেয়া পায়েল। ছবি: সংগৃহীত

ভালোবাসা হঠাৎ করেই হয়ে যায়। মুহূর্তে ভালোলাগা জন্মে তা মায়ায় পরিণত হয়। সেই মায়া থেকে ফেরা সম্ভব হয় না। তেমনি গল্পের নাটক ‘হঠাৎ ভালোবাসা’।

বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইরা তটিনী জুটি বেঁধে অভিনয় করেছেন নাটকটিতে। জোভান–তটিনী ছাড়াও নাটকটিতে আছেন মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহবাজ সানী প্রমুখ।

নাটকটির পরিচালক ইমরাউল রাফাত জানান, গল্পে নব্বই দশকের প্রেমের গল্প এই সময়ের প্রেক্ষাপটে তুলে ধরেছেন তিনি।

তিনি আরও জানান, সফট রোমান্টিক ধাঁচের নাটক এটি। বললেন, অনেক গল্পে কাজ করা হয়। কিন্তু এই গল্পটি আমার একটু বেশি প্রিয়।

একটি থাই সিনেমা ও তুমুল জনপ্রিয় বাংলা সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ থেকে অনুপ্রাণিত হয়ে ‘হঠাৎ ভালোবাসা’ নির্মাণ করেছেন বলেও জানান ইমরাউল রাফাত।

পরিচালক জানান, কয়েক মাস আগে শুটিং হওয়া নাটকটি গত জুলাই মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থগিত করেন। এখন ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে। এ কারণে নাটকটি মুক্তি দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার কেএস এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘হঠাৎ ভালোবাসা’ নাটকটি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর