মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ পাওয়া গেছে ভারতে

অনলাইন ডেস্ক / ১২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ পাওয়ার কথা জানিয়েছে ভারতের পুলিশ। বর্তমানে মরদেহটি ভারতের মেঘালয় রাজ্যে রয়েছে এবং তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধরণা করা করছে পুলিশ। এ ছাড়া নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্নও পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার মেঘালয় রাজ্য পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ওই দিন রাতেই ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্না। গত ২৬ আগস্ট মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড়ের দোনা ভোই গ্রামের একটি সুপারি বাগানের ভেতর পান্নার পঁচা-অর্ধগলিত মৃতদেহ পাওয়া যায়। এই এলাকাটি ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে। মরদেহের সঙ্গে থাকা পাসপোর্ট থেকে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।

৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করে ভারত যাওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান। ইসহাক আলী খান পান্না রাজধানীতে আত্মগোপন করে ছিলেন বলে ধারণা করা হয়। পরে সিলেট থেকে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এবার মেঘালয় পুলিশ তার লাশ পাওয়ার কথা জানালো।

মেঘালয় পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, পান্নার পোস্টমর্টেম রিপোর্ট থেকে বোঝা যায় যে, শ্বাসরোধের কারণে তার মৃত্যু হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে—মৃত্যুর কারণ শ্বাসরোধের কারণে সৃষ্ট শ্বাসকষ্ট। এ ছাড়া ইসহাক আলী খান পান্নার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার কপালে আঘাত এবং ক্ষত চিহ্ন রয়েছে বলেও ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার মরদেহ ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে বলেও জানানো হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর