মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

হাতিরঝিল থেকে জিটিভি সাংবাদিকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক / ৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
জিটিভির সাংবাদিক রাহনুমা সারাহ ও তার পরিচয়পত্র।

রাজধানী হাতিরঝিল থেকে রাহনুমা সারাহ (৩২) নামের এক নারী সাংবাদিকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে, যিনি বেসরকারি জিটিভির নিউজরুম এডিটর ছিলেন।

পথচারীরা মঙ্গলবার গভীর রাতে অচেতন অবস্থায় রাহনুমাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। রাত সোয়া দুইটার দিকে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

জিটিভি সাংবাদিককে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মোহাম্মদ সাগর জানান, তারা রাতে হাতিরঝিল লেকে এক নারীকে ভাসমান অবস্থায় দেখতে পান। ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

মরদেহের সঙ্গে পাওয়া পরিচয়পত্র থেকে জানা যায়, রাহনুমার বাসা কল্যাণপুরে, যার বাবার নাম বখতিয়ার শিকদার।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর