শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবির ডিজি

অনলাইন ডেস্ক / ৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

বন্যাদুর্গত ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

আজ সোমবার তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে বন্যাদুর্গত ফেনী, নোয়াখালী ও কুমিল্লার ১ হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং বিজিবি হাসপাতাল পরিচালিত মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক আজ বেলা পৌনে ১১টায় বিজিবির হেলিকপ্টারে বন্যাকবলিত ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজে পৌঁছান। তিনি সেখানে বন্যাদুর্গত অসহায় ২৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এরপর বেলা সোয়া ১১টায় হেলিকপ্টারে স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে অবতরণ করেন এবং বন্যাদুর্গত অসহায় ২৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

পরবর্তী সময়ে দুপুর ১টায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক বিজিবির সরাইল রিজিয়ন ও কুমিল্লা সেক্টরের তত্ত্বাবধানে বুড়িচং সোনার বাংলা কলেজে বন্যাদুর্গত অসহায় ৫০০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় তারা ঢাকার বিজিবি হাসপাতালের মাধ্যমে দিনব্যাপী পরিচালিত বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান কার্যক্রম পরিদর্শন করেন।

উল্লেখ্য, মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে গতকাল বন্যাদুর্গত বুড়িচংয়ে ২০০ জন পুরুষ, ২০০ জন মহিলা এবং ১২০ জন শিশুসহ মোট ৫২০ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে বিজিবি। বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিজিবি মহাপরিচালক ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিজিবি সদর দপ্তর, সরাইল রিজিয়ন, কুমিল্লা সেক্টর ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর