শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

নিবন্ধন পেল এবি পার্টি

অনলাইন ডেস্ক / ৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

রাজনৈতিক দল হিসেবে অবশেষে নিবন্ধন পেল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বুধবার দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াল ৪৫।

রাজনৈতিক দল হিসেবে এবি পার্টিকে অবিলম্বে নিবন্ধন দিতে এর আগে সোমবার নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেয় হাইকোর্ট। এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। আদালতের আদেশের দুইদিনের মধ্যে দলটিকে নিবন্ধন দেয়া হলো।

নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে বলা হয়, “বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের নম্বর ১০৯১৭/২০২৩-এর প্রেক্ষিতে গত সোমবারের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে ‘দি রিপ্রেজেন্টেশন অব দি পিপলস অর্ডার ১৯৭২’–এর বিধান অনুযায়ী আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদান করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন নম্বর-০৫০ ও তাদের জন্য বরাদ্দকৃত প্রতীক ‘ঈগল’। আজ নির্বাচন কমিশনের এক পূর্ণাঙ্গ বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।”


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর