শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

পুলিশের ৭৩ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি

অনলাইন ডেস্ক / ৯৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
বাংলাদেশ পুলিশের লোগো। ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) থেকে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেয়া হয়েছে ৭৩ কর্মকর্তাকে। তাদের মধ্যে ৬৩ জনকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেয়া হয়।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর যোগদান করবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্ব স্ব পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর