শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল ইউএইচএফপিওর বিরুদ্ধে দাপ্তরিক অনিয়মের অভিযোগ কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান

জয়পুরহাটে হাসিনা ও কাদেরসহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

অনলাইন ডেস্ক / ৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটের কলেজ শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

রোববার দুপুরে নিহত নজিবুল সরকার বিশালের বাবা মজিদুল সরকার বাদী হয়ে আদালতে মামলাটি করেন।

জয়পুরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে নথিভুক্ত করতে সদর থানাকে নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী আব্দুল মোমেন ফকির বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জয়পুরহাটের দুজন সাবেক সংসদ সদস্যসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এর আগে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নজিবুল সরকার বিশাল নিহত হন। তিনি পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মজিদুল সরকারের ছেলে।

নজিবুল সরকার পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ঘটনার ১৪ দিন পর রোববার নিহতের বাবা আদালতে হত্যা মামলা করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর