শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল ইউএইচএফপিওর বিরুদ্ধে দাপ্তরিক অনিয়মের অভিযোগ কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান

মাঙ্কিপক্স রোধে বেনাপোলে সতর্কতা

অনলাইন ডেস্ক / ৯৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর সতর্কতা নেয়া হয়েছে বেনাপোল ইমিগ্রেশনে। রোববার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মরিয়ম বেগম।

বেনাপোল ইমিগ্রেশনে দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, ভারত ফেরত প্রতিটি যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে। তবে সংক্রামক এই ভাইরাস সংক্রমণের আতঙ্কে রয়েছেন ভারত ফেরত পাসপোর্টধারী যাত্রীরাও। আতঙ্ক থেকে দূরে নেই বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট স্বাস্থ্য বিভাগ, ইমিগ্রেশন, কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা।

ভারত ফেরত যাত্রী শফিক আহমেদ বলেন, ‘মাঙ্কিপক্স রোগের বিষয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে কোনো যাচাই-বাছাই বা পরীক্ষা করা হয়নি। বাংলাদেশে প্রবেশের পর স্বাস্থ্য ডেস্কে আমার হাত-পায়ে কোনো র‍্যাশ (চামড়া ফোলা/চুলকানি) আছে তা কিনা পরীক্ষা করেছে।’

নিঃশ্বাসের মাধ্যমে ছড়ানো নতুন এই ভাইরাস সংক্রমণের ভয়ে তটস্থ বন্দর ব্যবহারকারী বিভিন্ন পেশার মানুষ। ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের দেহে ভাইরাসের উপস্থিতি আছে কিনা তা পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেলেও পরীক্ষা করা হচ্ছে না ভারত থেকে আগত অন্যান্য যাত্রী, পণ্যবাহী ট্রাকের চালক ও সহকারীদের।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্যসেবা বিভাগের পরিচালক ডা. মরিয়ম বেগম জানান, আতঙ্কিত না হয়ে সর্তকতা অবলম্বন করতে হবে। ভারত ফেরত প্রতিটি যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনো যাত্রীর শরীরে ভাইরাসের উপস্থিতি টের পাওয়া যায়নি। এখানে সর্বোচ্চ সর্তকতা গ্রহণ করা হয়েছে। সব যাত্রীকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ওমর ফারুক মজুমদার জানান, বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সের ব্যাপারে বেনাপোল ইমিগ্রেশনের সব অফিসার এবং ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী সব যাত্রীকে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি ইমিগ্রেশনে দায়িত্বরত স্বাস্থ্য বিভাগের ডাক্তারাও সব যাত্রীকে স্ক্যানিং করে যাচাই-বাছাই করছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর