শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর

ছাত্র আন্দোলনে যারা গুলি চালিয়েছে, প্রত্যেককে আইনের আওতায় আনা হবে

অনলাইন ডেস্ক / ৮৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, যারা সাধারণ ছাত্র-জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বিলকুকডি গ্রামের সাজিদের জানাজায় অংশ নিতে এসে তিনি এসব কথা বলেন।

নাহিদ আরও বলেন, আজ সাজিদের মতো শহিদদের আত্মত্যাগের কারণে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। সাজিদদের এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ কোনদিন ভুলবে না। তারা দেশের জন্য জীবন দিয়েছে। আজ থেকে সাজিদের পরিবারের সকল দায়িত্ব আমি নিলাম।

এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা বিএনপিন সভাপতি এসএম সোবাহান প্রমুখ।

উল্লেখ্য, গত ৪ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ আগস্ট তার মৃত্যু হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর