শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর

বৈদেশিক ঋণ সময়মতো পরিশোধ: অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক / ১১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলেও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণ নেই বলে মনে করেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি মনে করেন, ডলার সংকট থাকলেও বৈদেশিক ঋণ পরিশোধে দেশের সামর্থ্য রয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আমরা সময়মতো বৈদেশিক ঋণের সব কিস্তি পরিশোধ করব। আমাদের অবস্থা এত খারাপ না।’

তিনি বলেন, ‘আমাদের কমিটমেন্ট যেটা আছে, তা রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। বাইরে থেকে অনেকে বলছে কিছুই নাই। কথাটা ঠিক নয়।’

বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে ‘এক্সট্রা এফোর্ট (বাড়তি প্রচেষ্টা) দেয়ার আহ্বান জানান তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘জিডিপির তুলনায় আমাদের ঋণ এত বেশি না। ইতালি ও গ্রিসের অবস্থাও ভালো না।’

ওই সময় আক্ষেপ করে তিনি বলেন, ‘অনেকে বৈদেশিক ঋণ নিয়ে ৫০০ টাকার জিনিস পাঁচ হাজার টাকায় কেনে। ভাবখানা এমন এটা পরিশোধ করা লাগবে না। এটা চলবে না।’

মূল্যস্ফীতির হিসাব নিয়ে এখন থেকে কারচুপি চলবে না জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘বাড়িয়ে বা কমিয়ে নয় বরং প্রকৃত মূল্যস্ফীতি এবং মোট দেশজ উৎপাদন বা জিডিপির তথ্য প্রকাশ করা হবে।’

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের এ উপদেষ্টা বলেন, ‘কয়েক দিনের স্থবিরতার কারণে ভেঙে পড়েছে সরবরাহ শৃঙ্খল, যার প্রভাবে বেড়েছে জীবনযাত্রার ব্যয়, তবে এখন বাজারে কিছু পণ্যের দাম কমেছে।’ তিনি বলেন, ‘সবকিছু স্বাভাবিক হলে দাম আরও কমে আসবে।’

উপদেষ্টা জানান, শুধু জরুরি প্রকল্প ব্যয়ে অর্থের জোগান দেয়া হবে। কম টাকা ব্যয় করে বেশি সুফল মেলে, এমন সব প্রকল্পে অর্থ ছাড় করা হবে বেশি।

তিনি আরও জানান, অর্থনৈতিক নানা সূচকে তথ্যের গরমিল এখন থেকে আর হবে না। পরিসংখ্যান ব্যুরো যাতে আরও সঠিকভাবে কাজ করতে পারে, সেদিকে নজর দিতে হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর