শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

দ্বিতীয়বার অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই হবে: ইউনূস

অনলাইন ডেস্ক / ৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ছবি: ইউনূস সোশ্যাল বিজনেস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আখ্যা দিয়ে এ রক্ষার তাগিদ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

ছাত্র নেতাদের পাশে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেয়া বক্তব্যে তিনি এ তাগিদ দেন।

ড. ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট দুপুর দুইটা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে ড. ইউনূসকে বরণ করেন তিন বাহিনীর প্রধান।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামসহ বেশ কয়েকজন সমন্বয়ক।

বিমানবন্দরে দেয়া বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির মধ্যে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের কথা স্মরণ করেন ড. ইউনূস।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ ভুলতে পারছে না। অবিশ্বাস্য একটা সাহসী যুবক। বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তার পরের থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই। সামনে এগিয়ে গেছে এবং বলছে, যত গুলি মারো, মারতে পারো। আমরা আছি।

‘তো যার কারণে সারা বাংলাদেশজুড়ে এ আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করল, এ স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে। শুধু রক্ষা করা নয়, স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেয়া হবে। তা না হলে এ স্বাধীনতার কোনো দাম নেই।’

তিনি আরও বলেন, ‘এ স্বাধীনতাকে পৌঁছানোই হলো আমাদের দৃঢ়প্রতিজ্ঞা। আমাদেরকে এটা করতে হবে। ঘরে ঘরে পৌঁছাতে হবে। মানুষ যেন জানে যে, বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে-মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয়।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর