শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

নতুন আইজিপি ময়নুল ইসলাম

অনলাইন ডেস্ক / ৮৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
পুলিশের নতুন আইজিপি ময়নুল ইসলাম। ছবি: সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অতিরিক্ত মহাপরিদর্শক ময়নুল ইসলামকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে মঙ্গলবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

এর আগে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়েরই এক প্রজ্ঞাপনে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নিয়োগ বাতিল করা হয়।

ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ ৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ এতদ্বারা বাতিল করা হলো।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর