শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

পদত্যাগের জন্য ৪৫ মিনিট সময় পেয়েছিলেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা শেখ হাসিনা। ছবি: এএফপি

প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার জন্য সেনাবাহিনী শেখ হাসিনাকে ৪৫ মিনিটের নোটিশ দিয়েছিল বলে সোমবার জানিয়েছে এনডিটিভি।

ভারতভিত্তিক সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, সংঘর্ষে তিন শতাধিক মানুষ নিহত হওয়ার পর দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার গঠনের দায়িত্ব নেয়া সেনাবাহিনী পদত্যাগের জন্য তাকে ৪৫ মিনিট সময় দিয়েছিল।

সংবাদমাধ্যমটি জানায়, সামরিক বিমানে করে অজ্ঞাত ‘নিরাপদ স্থানে’ যাচ্ছেন শেখ হাসিনা।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা ত্রিপুরার আগরতলা যাচ্ছিলেন, তবে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ থেকে আসা কোনো সামরিক বিমান এখানে অবতরণ করার কথা নয়।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সহিংসতায় ব্যাপক প্রাণহানির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ঢাকা ছেড়েছেন বলে সূত্রের বরাত দিয়ে জানায় এএফপি।

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে বলে, ‘নিরাপদ স্থানে যেতে (প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন) গণভবন ছেড়েছেন তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ও তার বোন (শেখ রেহানা)।

‘তিনি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন, তবে সে সুযোগ পাননি তিনি।’

ওই প্রতিবেদনে প্রধানমন্ত্রী কোথায় গেছেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর