শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

শাহজালাল বিমানবন্দরের কার্যক্রম বন্ধ

রিপোটার : / ১১৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৫ আগস্ট, ২০২৪

শেখ হাসিনা সরকারের পতনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার বিকেল পৌনে ৫টা থেকে বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠা-নামা বন্ধ রয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার সন্ধ্যা ৬টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম ছয় ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এর আগে গণমাধ্যমকে জানান, সোমবার বিকেল পৌনে ৫টার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ রয়েছে। ফ্লাইট চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা পাইনি। পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে।’

প্রসঙ্গত, শেখ হাসিনা সোমবার দুপুরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে যাওয়ার পর দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর ক্যান্টেনমেন্টে জরুরি সভা শেষে এ তথ্য জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাপ্রধান জনগণের উদ্দেশে বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর