শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

শনিবার বিক্ষোভ আর রোববার থেকে অসহযোগের ডাক

অনলাইন ডেস্ক / ১৩৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

ছাত্র-জনতার ‘শান্তিপূর্ণ আন্দোলনে’ হামলা করে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল এবং রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার রাতে প্ল্যাটফর্মটির সমন্বয়কদের সঙ্গে সংবাদকর্মীদের এক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া এক বার্তায় বিষয়টি জানান আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার।

আরেক সমন্বয়ক রিফাত রশীদও ভিডিও বার্তায় একই কর্মসূচির তথ্য জানান।

হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া এই বিজ্ঞপ্তিতে সারাদেশের আপামর জনসাধারণকে অলি-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে এই কর্মসূচি সফল করার আহ্বান করা জানানো হয়েছে।

ভিডিও বার্তায় রিফাত রশিদ বলেন, ‘এই সরকারের সঙ্গে আর কোনো আলোচনা নয়। সরকার আমাদের আন্দোলনে ক্র্যাকডাউন চালানোর পরও আমরা আজ (শুক্রবার) শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু আমাদের কর্মসূচিতে আবারও গুলি চালানো হয়েছে। আমরা এই সরকারের সঙ্গে আরও কোনো নেগোসিয়েশনে যাব না। আলোচনার সব পথ বন্ধ হয়ে গেছে। এবার সর্বাত্মক প্রতিরোধের পালা।’

তিনি বলেন, ‘শনিবার আমাদের বিক্ষোভ মিছিল আর রোববার থেকে অসহযোগ আন্দোলন চলবে। এদিন থেকে কোনো স্কুল চলবে না, আদালত চলবে না, ব্যাংক চলবে না- কিছু চলবে না। সবকিছুতে সর্বাত্মক অসহযোগ এবং অবরোধ চলবে।’

সমন্বয়ক রিফাত বলেন, ‘নয় দফা দাবিতে আপনারা আগামীকাল (শনিবার) বিক্ষোভ মিছিল পালন করুন। সারা বাংলাদেশের প্রতিটি মানুষ রাস্তায় নেমে আসুন। শনিবারও যদি আমাদের দাবি মানা না হয় তাহলে রোববার থেকে অসহযোগ আন্দোলন চলবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর