বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে জেরে হামলায় নারী সহ আহত- ৩

ডেস্ক রিপোর্ট / ১২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মতলিব মিয়া (৫৫), মুসলিম মিয়া (৩৬),সুরজাহান বেগম (৩৮), অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ৫নং কমলগঞ্জ ইউপি অর্ন্তগত উত্তর তিলকপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় নারী সহ তিনজন আহত হয়। আহত ৩জন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সুরজাহান বেগম।

অভিযোগে জানা যায়, কিছুদিন আগে বাড়ির জায়গা জমি নিয়ে নিয়ে সুরজাহান বেগম সঙ্গে প্রতিবেশী- ১.জয়নাল মিয়া (৫০), ২. কোকা মিয়া (২৬), ৩. হাছন মিয়া (৩৫), ৪. তারেক মিয়া (২২), ৫. ছনদু মিয়া (৪২), ৬ সেলিনা বেগম এর বিরোধ হয়। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় লোকজন নিয়ে প্রতিপক্ষরা কমলগঞ্জ ইউপি অর্ন্তগত উত্তর তিলকপুর সাকিনস্থ বিবাদীগনের বসত বাড়ির সামনে রাস্তার উপর হামলা চালায়। হামলাকারী সবাই একই এলাকার বাসিন্দা।

এসময় হামলা মতলিব মিয়া (৫৫), মুসলিম মিয়া (৩৬), সুরজাহান বেগম (৩৮) গুরুতর আহত হয়েছেন। আহত ৩ জন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগকারী ভুক্তভোগী সুরজাহান বেগম জানান, ‌‘জমি বিরোধে কেউ এভাবে হামলা চালায়? আমি ও আমার ভাইদের যেভাবে জয়নাল মিয়া গংরা হামলা চালিয়েছে তারা আমাদের প্রাণে হত্যার জন্য এসব করেছে। আমার ২ ভাই সহ আমি হাসপাতালে ভর্তি আছি। এবিষয়ে আমি থানায় অভিযোগ দিয়েছি। আমার সুষ্ট বিচার দাবী করছি।’

এ বিষয়ে অভিযুক্ত জয়নাল মিয়ার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো: মাহফুজুল কবির বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর