বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল নিখোঁজের ১৯ দিন পর স্বামীর বাড়ির উঠান থেকে নারীর মরদেহ উদ্ধার অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা মৌলভীবাজারে সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতে বিজিবির পুশব্যাক চায়ের জনপদে কনটেন্ট নির্মাতাদের প্রথম স্বীকৃতি

কমলগঞ্জে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

ডেস্ক রিপোর্ট / ১১৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃপক্ষ এসব ড্রেস বিতরণ করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার লিলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলমান আলী সালমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ ছিলেন কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের দাতা সদস্য গোলাম কিবরিয়া শফি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, বিশিষ্ট ব্যবসায়ী শংকর লাল সাহা, মো. কামাল উদ্দিন, সাংবাদিক আহমেদুজ্জামান আলম প্রমুখ।

অনুষ্ঠানের আগে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে ‘জুলাই-২৪ স্মারক বৃক্ষরোপণ’ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং নতুন আইসিটি কক্ষের কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর