রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে বেসরকারি সামাজিক সংস্থা গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) এর উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির ও গাছের চারা বিতরণ

ডেস্ক রিপোর্ট / ২৭১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারি সামাজিক সংস্থা গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) এর উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির ও গাছের চারা বিতরণ করা হয়। রোববার (১৩ জুলাই) সকাল ১০টায় উপজেলার পাত্রখোলা চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে “ইস্পাহানি চক্ষু হাসপাতাল” এর পরিচালনায় দিন ব্যাপি ফ্রি চক্ষু শিবির পরিচালিত করেছে।

চা বাগানে বসবাসরত গরীব অসহায় হতদরিদ্র চক্ষু চিকিৎসায় বঞ্চিত ৩ শতাধিক পিছিয়ে পড়া মানুষ ফ্রি চক্ষু চিকিৎসা, ঔষধ ও পরামর্শ গ্রহণ করেছেন। সার্বিক সহযোগিতায় ছিলেন চা শ্রমিকদের সেবক সংগঠনের নেতৃবৃন্দ।

গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) উপস্থিত বাংলাদেশ ব্যাংক এর গৃহায়ণ ডিপার্টমেন্ট কর্মকর্তা আকরাম আহমেদ  ও মাসুদ হাসান গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক ডিভিশনের ব্যবস্থাপক প্রণয় রঞ্জন বিশ্বাস, শ্রীমঙ্গল অঞ্চলের আঞ্চলিক ম্যানেজার সুমন্ত বিশ্বাস ও অতুল কুমার পাল, গ্রাউক শমশেরনগর ব্রাঞ্চ ম্যানাজার জ্যোর্তিময় পাল নিতু, মাধবপুর শাখা ব্যবস্থাপক অনিক বিশ্বাস ও অপূর্ব সরকার অপু, বিশিষ্ট সমাজসেবক কমলা কান্ত সিংহ, পাত্রখোলা চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক প্রদীপ কুমার পাল, লিটন গঞ্জু প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন চা শ্রমিকদের সেবক সংগঠনের উপদেষ্টা সন্তোষ লোহার, সভাপতি বিষ্ণু হাজরা রাজু প্রমুখ।

চক্ষু শিবির শেষে আগত গ্রাউক এর পক্ষ থেকে রোগীদের একটি করে গাছের চারা বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর