রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে হাফিজিয়া মহিলা মাদরাসা ও এতিমখানার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক / ৩৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের পাত্রিকুল গ্রামে পাত্রিকূল সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার অধীন আমানা মহিলা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি হাজী সাবান মিয়া এবং সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কামরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক এম ইদ্রিস আলী।

বিশেষ অতিথি ছিলেন কামাসিদ মহিলা টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হাফেজ অলিউর রহমান, ভুনবীর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সালেক মিয়া, শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল এবং উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি আকরাম হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবকরা। তাঁদের মধ্যে ছিলেন হাজী আব্দুস শহীদ মজম, কমিটির সদস্য আবুল কালাম, রমজান মিয়া, এলাইছ মিয়া, বশির মিয়া, মাহমুদ মিয়া, আব্দুর রহিম, সেলিম মিয়াসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই মাদরাসা ও এতিমখানা নারী শিক্ষার প্রসার এবং অবহেলিত শিশুদের আশ্রয় ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগকে সমাজের সব শ্রেণির মানুষকে সহযোগিতা করা উচিত।”


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর