শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

ডিবি অফিসে মারজুক রাসেল

অনলাইন ডেস্ক / ১২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ জুলাই, ২০২৪

সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে দেশের জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেলের নামে একটি ফেসবুক পেজ থেকে বিভিন্ন স্ট্যাটাস ও পোস্ট শেয়ার করা হচ্ছে। সেখানে সরকারবিরোধী উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে। সাধারণ মানুষের মাঝেও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন অভিনেতা মারজুক রাসেল। কারণ পেজটি তার নামে তৈরি করা হলেও, এই পেজের নিয়ন্ত্রণে তিনি নেই। অন্য কোনো ব্যক্তি এই অভিনেতার নাম ও ছবি ব্যবহার করে পেজটি পরিচালনা করছেন।

বিষয়টির উল্লেখ করে অভিযোগ জানাতে রোববার রাজধানীর মিণ্টো রোডে ডিবি কার্যালয়ে যান মারজুক রাসেল। সেখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন তিনি।

ডিবি কার্যালয়ে হাজির হয়ে গণমাধ্যমকে মারজুক রাসেল বলেন, ‘আমার নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া পেজ থেকে দীর্ঘদিন ধরে উস্কানিমূলক পোস্ট দেয়া হচ্ছে। সেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি। যারা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, অভিনয় ও জীবন-যাপন সম্পর্কে ধারণা রাখেন, তারা জানেন- এগুলো ফেক পেজ।’

মারজুক রাসেল বলেন, ‘আজ হারুন স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। যারা আমার নামে এই ফেক পেজগুলো চালাচ্ছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়া হয়। কারণ এই পেজগুলোর কারণে আমি দর্শক ও ভক্তদের কাছে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছি।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর