শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

ঢাকা কলেজের সামনে সংঘর্ষে যুবক নিহত

অনলাইন ডেস্ক / ৮০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

রাজধানীতে ঢাকা কলেজের সামনে থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটেছে।

ঢাকা কলেজের সামনের সড়কে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অজ্ঞাত এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় কলেজের গেটের সামনে পড়ে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের গেটের সামনে ২৫ থেকে ২৬ বছর বয়সী একজন রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ভ্যানগাড়িতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান শরীফ ও আকাশ মাহমুদ নামের দুই ব্যক্তি।

শরীফ ও আকাশ জানান, তারা মোটরসাইকেলে করে ঢাকা কলেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। সে সময় তারা রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে হাসপাতোলে নিয়ে যান।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘ঢাকা কলেজের সামনে থেকে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এখানে জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

‘নিহতের সারা শরীর রক্তাক্ত ছিল। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর