শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

চানখাঁরপুলে সংঘর্ষ চলছে, তিন শিক্ষার্থী গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক / ৮০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে চিকিৎসাধীন গুলিবিদ্ধ এক শিক্ষার্থী।

রাজধানীর চানখাঁরপুল মোড়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। মঙ্গলবার বিকেল ৫টা থেকে চলা ধাওয়া-পাল্টাধাওয়ার সময় তিন শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। ইটের আঘাতে আহত হয়েছেন আরও কয়েকজন।

আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে। তাদের একজন আবদুল্লাহ সালেহীন অয়ন। তিনি আন্দোলনের সমন্বয়ক। আরেকজনের নাম শুভ। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

চানখাঁরপুলে সংঘর্ষ চলছে, তিন শিক্ষার্থী গুলিবিদ্ধ
শেখ বোরহান উদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ রোডে ছাত্রলীগ-যুবলীগের অবস্থান।

ছাত্রলীগ-যুবলীগের এই গ্রুপটি অবস্থান করছে শেখ বোরহান উদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ রোডে। আর শিক্ষার্থীদের আরেকটি অংশ অবস্থান করছে চানখাঁরপুল মোড়ের সামনে। এই দুই পক্ষের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চললেও রাজু ভাস্কর্যে অবস্থান করছে ছাত্রলীগের আরেকটি অংশ। আর শহীদ মিনারে অবস্থান করছে আন্দোলনকারীদের বাকি অংশ।

সবশেষ খবর অনুযায়ী, শাহবাগ থেকে ছাত্রলীগের আরও একটি অংশ মিছিল নিয়ে এসে রাজু ভাস্কর্যে অবস্থানে যোগ দিচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর