বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

প্রেসিডেন্ট পদে লড়ছি, জিততে যাচ্ছি: বাইডেন

রিপোটার : / ১৪৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
যুক্তরাষ্ট্রের ডেট্রয়টে শুক্রবার এক সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: রয়টার্স

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়াচ্ছেন না বলে সমর্থকদের আশ্বস্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ডেট্রয়টে এক সমাবেশে তিনি এমন আশ্বাস দেন বলে জানায় রয়টার্স।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, সমাবেশে উচ্ছ্বসিত জনতার উদ্দেশে বাইডেন তার রিপাবলিকান পার্টির প্রতিদ্বন্দ্বী ডনাল্ড ট্রাম্প যে ‍যুক্তরাষ্ট্রের সামনে মারাত্মক হুমকি, সে বিষয়টি তুলে ধরেন।

গত ২৭ জুন ট্রাম্পের সঙ্গে বিতর্কে দুর্বল পারফরম্যান্সের পর মানসিক দৃঢ়তাকেন্দ্রিক আলোচনা থেকে বের হয়ে আসতে চাইছেন ৮১ বছর বয়সী বাইডেন।

তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি প্রতিযোগিতায় আছি এবং আমরা জিততে যাচ্ছি।’

ওই সময় বাইডেন সমর্থকদের কাউকে কাউকে ‘আপনি সরে যাবেন না’ বলতে শোনা যায়।

বাইডেন আরও বলেন, ‘আমি (প্রেসিডেন্ট পদে) মনোনীত ব্যক্তি। আমি থাকছি।’

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে প্রথম ১০০ দিন কী করবেন, তাও সমর্থকদের সামনে তুলে ধরেন বাইডেন। এর মধ্যে রয়েছে গর্ভপাতের অধিকারের আইনি স্বীকৃতি, জন লুইস ভোটাধিকার আইনে সই, চিকিৎসা ঋণ মওকুফ, ন্যূনতম মজুরি বৃদ্ধি ও অ্যাসল্ট অস্ত্র নিষিদ্ধ করা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর