শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

ফেসবুকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের ছবি ব্যবহার করে প্রতারণা

অনলাইন ডেস্ক / ৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম এম ইমরুল কায়েসের ছবি ব্যবহার দিয়ে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে চাকরিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন সরবরাহের প্রলোভন দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার সকালে বিষয়টি নজরে আসার পর এ বিষয়ে সবাইকে সতর্ক করে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে বার্তা দিয়েছেন ইমরুল কায়েস। তিনি লিখেছেন, ‘আমার ছবি ব্যবহার করে ফেক আইডি খোলা হয়েছে; সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।’

‘Engr Nazmul Sarkar’ নামে খোলা ওই ভুয়া অ্যাকাউন্টের স্ক্রিনশটও ফেসবুকে দিয়েছেন তিনি। ওই ভুয়া অ্যাকাউন্টের একটি পোস্টে লেখা হয়েছে, ‘১৩ জুলাই অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের সব বিষয়ের লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। ফাঁসকৃত প্রশ্ন পরীক্ষায় ১০০% হুবহু কমন আসবে। প্রশ্ন সমাধানসহ দেওয়া হচ্ছে। যাদের প্রশ্ন লাগবে তারা দ্রুত আমাকে মেসেজ দিন।’

এ প্রসঙ্গে ইমরুল কায়েস গণমাধ্যমকে বলেন, ‘সকালে বিষয়টি আমার নজরে আসে। আমি সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।’ বিষয়টি সাইবার অপরাধ দমনে কাজ করা আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষায়িত ইউনিটকে জানানো হয়েছে বলেও জানান তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর