শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কোটাবিরোধীদের ধৈর্য্য ধরার অনুরোধ অ্যাটর্নি জেনারেলের

অনলাইন ডেস্ক / ১১৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ফাইল ছবি

সরকারি চাকরিতে কোটা নিয়ে আদালতে বিচারাধীন বিষয়ে রাজপথে আন্দোলন না করে আন্দোলনকারীদের ধৈর্য্য ধরার অনুরোধ করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

সোমবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘আদালত (হাইকোর্ট) একটি আদেশ (কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা) দিয়েছেন। সে আদেশের বিরুদ্ধে সরকার তো আপিল বিভাগে গেছে। এই মুহূর্তে আদালতের প্রতি যে আন্দোলনটা (কোটাবিরোধী), আমি মনে করি যে এটা না করাই উচিত হবে।’

এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি সরকারের পক্ষ থেকে এই মামলাটা (হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন) করেছি। আমরা শুধু আইনগত বিষয়টা দেখছি। এটা (কোটা রাখা না রাখা) সরকারের নীতিগত সিদ্ধান্ত। এখানে আদালত কতটুকু হস্তক্ষেপ করতে পারে সেটাই আমরা আদালতের সামনে তুলে ধরেছি।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর