শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মঙ্গলবার মাঠের কর্মসূচি নেই কোটাবিরোধী শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক / ১০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার দীর্ঘ চার ঘণ্টা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় অবরোধ শেষে মঙ্গলবার অনলাইন ও অফলাইনে গণসংযোগ কর্মসূচি ঘোষণা করে শাহবাগ মোড় ছেড়েছেন কোটাবিরোধী শিক্ষার্থীরা। ফলে আগামীকাল শিক্ষার্থীদের মাঠের কোনো আন্দোলন কর্মসূচি থাকছে না।

আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার রাত সাড়ে ৮টায় শাহবাগ মোড় ছেড়ে যান। এর আগে বিকেল সাড়ে ৪টা থেকে শাহবাগসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করা হয়।

রাত সাড়ে ৮টায় কর্মসূচি ঘোষণা করে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এখন আধা বেলা ব্লকেড কর্মসূচি পালন করছি। এবার আমরা সারা দেশে সর্বাত্মক ব্লকেড কর্মসূচির পরিকল্পনা করছি।

‘আগামীকাল (মঙ্গলবার) ঢাকাসহ সারা দেশের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আমরা সমন্বয় করব এবং গণসংযোগ করব। এরপর বুধবার কঠোর কর্মসূচি পালন করা হবে। আর সেই কর্মসূচি কী হবে সেটা মঙ্গলবার বিকেলে অনলাইনে সংবাদ সম্মেলন করে জানানো হবে।’

তিনি বলেন, ‘আমাদের চলমান ছাত্র ধর্মঘট এবং ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে।’

এ সময় শিক্ষার্থীরা মেট্রো রেল ব্লকের দাবি জানালে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ব্লকেড কর্মসূচি থেকে সরে আসছি না। সর্বাত্মক ব্লকেডে যেতে প্রস্তুতি নিচ্ছি। আপনারা সারাদেশ ব্লকেডের প্রস্তুতি নিন।’

এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বৈঠকের পর ‘সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত’ বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করেন নাহিদ। তিনি বলেন, ‘আপনারা দায়িত্বশীল আচরণ করুন। এ ধরনের দায়িত্বহীন কথা যদি আমরা আমাদের মন্ত্রীদের কাছ থেকে শুনি তাহলে আমরা এর থেকেও কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আমাদের এক দফা দাবি দিয়ে দিয়েছি, যেখানে আদালতের কোনো এখতিয়ার নেই। সেটা করার দায়িত্ব নির্বাহী বিভাগ এবং সরকারের। ফলত বল সরকারের কোর্টে। এখন আদালত দেখিয়ে লাভ নেই। তাই নির্বাহী বিভাগের প্রতি আমাদের দাবি, আইন পাস করে আমাদের এক দফা দাবি মেনে নিন।’

এর আগে গতকাল আন্দোলন চার দফা থেকে সরে এক দফায় স্থির হয়। সেই দাবি হলো, ‘সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতি সংশোধন করতে হবে।’

এর আগে আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা টেবিলে ফিরতে চাই। রাস্তায় থাকতে চাই না। কিন্তু আপনারা যদি আমাদের রাস্তায় থাকতে বাধ্য করেন তাহলে শিক্ষার্থীদের ক্ষয়ক্ষতির দায় আপনাদের নিতে হবে।

‘আপনারা যদি অতি সত্বর আমাদের সঙ্গে না বসেন তাহলে ধরে নেব আপনারা শিক্ষার্থীদের পালস বুঝতে ব্যর্থ হয়েছেন। আর তার পরিণাম হবে ভয়াবহ।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর