বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোটি মানুষের ভালোবাসা নিয়েও বাঁচানো গেল না কনটেন্ট ক্রিয়েটর আবু সাঈদকে, অনুদানের টাকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭ জন পলাতক আসামী মৌলভীবাজারে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লক্ষাধিক চা শ্রমিক; বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে কমলগঞ্জে মানববন্ধন ফেনীতে পোল্ট্রি ফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কমলগঞ্জের যুবকের মৃত্যু ১ ঘণ্টা ৫০ মিনিটে পাকিস্তানের শেষ ৭ উইকেট নিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের বসতবাড়ি থেকে বিষধর গোখরা সাপ উদ্ধার হাকালুকি হাওরে অভিযান: নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম

আবারও ব্যর্থতার বৃত্তেই সাকিব

ডেস্ক রিপোর্ট / ২৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৭ জুলাই, ২০২৪

সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না অলরাউন্ডার সাকিব আল হাসানের। ব্যাটে-বলে কোনো বিভাগেই নিজের সেই পুরোনো ছাপটা রাখতে পারছেন না তিনি। দীর্ঘ সময় ধরেই রান নেই সাকিবের ব্যাটে। বল হাতেও পারছে না সুবিধা করতে; দুয়েকটি উইকেট ধরা দিলেও প্রায় প্রতি ম্যাচেই থাকছেন বেশ খরুচে।

সর্বশেষ বিশ্বকাপেও নিজের নামের প্রতি সুবিধা করতে পারেননি সাকিব। দলের চাহিদা পূরণে মোটা দাগে ব্যর্থ ছিলেন এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার। এমন বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছিল র‌্যাঙ্কিংয়েও। নাম্বার ওয়ান থেকে এক যুগের সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ের লজ্জায় পড়েছিলেন তিনি। বিশ্বকাপ ব্যর্থতায় বেশ সমালোচনাও শুনতে হয়েছে তাকে।

বিশ্বকাপের ব্যর্থতার সেই ধারা সাকিব অব্যাহত রাখলেন যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। অভিষেক ম্যাচ রাঙাতে পারেননি বাঁ-হাতি এ অলরাউন্ডার। ব্যাটে-বলে কোনো বিভাগেই খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। ব্যাট হাতে দ্রুতই প্যাভিলিয়নে ফেরার পর বল হাতেও ছিলেন বেশ খরুচে। যে কারণে বোলিংয়ে আস্থার প্রতীক হতে পারেননি অধিনায়ক সুনিল নারিনের। সাকিব সুবিধা করতে না পারলেও জয় পেয়েছে তার দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে এবারই প্রথমবার সুযোগ পেয়েছেন সাকিব। তার পুরোনো ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের মালিকানাধীন দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স দলে ভিড়িয়েছে তাকে।

গতকাল ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে সাকিবকে একাদশে রেখেই স্কোয়াড সাজায় দলটি। টসে হেরে আগে ব্যাট করতে নামে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রানের পুঁজি দাঁড় করায় সাকিবরা। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫০ রানের বেশি করতে পারেনি টেক্সাস। নাইট রাইডার্স জয় পেয়েছে ১২ রানে।

এদিন ব্যাট হাতে খুব বেশি রান পাননি সাকিব, বল হাতেও ছিলেন খরুচে। তবে ঝুলিতে পুড়েছেন একটি উইকেট। ফলে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে অভিষেক রাঙাতে পারেননি তিনি।

চার নম্বরে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও ইনিংস লম্বা করতে পারেননি সাকিব; ফিরেছেন ১৩ বল থেকে ১৮ রান করে। বোলিংয়েও খরুচে ছিলেন তিনি। ৩ ওভারে সাকিব খরচ করেন ৩২ রান। যে কারণে সাকিবকে দিয়ে আর পুরো ৪ ওভার বল করাননি দলের অধিনায়ক সুনিল নারাইন। যদিও অ্যারন হার্ডির উইকেট পেয়েছেন তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর