শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

লাগেজের কেবিন থেকে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

অনলাইন ডেস্ক / ১১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩ জুলাই, ২০২৪

রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে পরিত্যাক্ত অবস্থায় চার কেজি ৪২০ গ্রাম স্বর্ণের ৩৮টি বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তারা। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সাড়ে চার কোটি টাকা মূল্যের এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সালাম এয়ার লাইনসের একটি ফ্লাইট (ওভি-৪৯৭) মাস্কাট থেকে শাহাজালালে আসে। আগেই গোয়েন্দা তথ্য ছিল এ ফ্লাইটে স্বর্ণ চোরাচালান হতে পারে। এ তথ্যে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা শাহাজালাল বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। পরে মাস্কাট থেকে আসা ফ্লাইটটিতে ভোর সাড়ে ৫টার দিকে রামেজিং (তল্লাশি) করা হয়।

এ সময় ফ্লাইটের সিট নম্বর ২ (ডি-ই-এফ) এর ওপরে লাগেজ রাখার কেবিনে পরিত্যক্ত অবস্থায় কালো স্কসটেপ মোড়ানো ২টি ভারি বস্তু পাওয়া যায়। পরে বস্তু ২টির স্কসটেপ খুলে ৩৮টি স্বর্ণের বার (প্রতিটি ১০ তোলা) পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা।

তিনি আরও জানান, উদ্ধার করা এসব স্বর্ণ আটক রশিদ (ডিএম) করে ঢাকা কাস্টমস হাউজের শুল্ক গুদামে জমা রাখা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর