রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

যুদ্ধের জন্য ‘প্রস্তুত’ যুক্তরাষ্ট্র!

অনলাইন ডেস্ক / ১০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫

ট্রাম্পের সম্ভাব্য যুদ্ধের আদেশ বাস্তবায়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ‘প্রস্তুত’ বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

বুধবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ খবর জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

সিনেট শুনানিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাত সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, একটি প্রকাশ্য ফোরামে তিনি এই বিষয়ে মন্তব্য করবেন না যে তিনি ট্রাম্পকে ইরানে হামলার কোনো বিকল্প উপস্থাপন করেছেন কিনা।

পিট হেগসেথ বলেন, ‘যখন এবং যদি যুদ্ধ ও শান্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, তখন প্রতিরক্ষা বিভাগ সেগুলো বাস্তবায়নের জন্য প্রস্তুত থাকবে।’

এদিকে, ইরানে হামলার ইঙ্গিত দিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ‘গুড লাক’ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ জুন) হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

dd

ইরান আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি। এ প্রেক্ষাপটে ট্রাম্প তার উদ্দেশে কী বলবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বলি, গুড লাক।’

যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে কি না —এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ‘আমি এটা করতে পারি, হয়তো নাও করতে পারি। কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।’

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর কাছাকাছি যুক্তরাষ্ট্র এগিয়ে যাচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তা বলতে পারি না… ইরানের আলোচকরা হোয়াইট হাউসে আসার ইঙ্গিত দিয়েছেন।’

এসময় তিনি জানান, ‘আলোচনার জন্য অনেক দেরি হয়ে গেছে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আপনাকে এটা বলতে পারি, ইরান অনেক সমস্যায় পড়েছে। তারা আলোচনা করতে চায়। আমি তাদের বলেছি, কেন তারা এত মৃত্যু এবং ধ্বংসের আগে আমার সঙ্গে আলোচনা করেননি। এখন এবং এক সপ্তাহ আগের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।’

তবে ইরানের পক্ষ থেকে কী ধরনের যোগাযোগ করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। তিনি জানান, সংঘাত কতটা দীর্ঘ হবে তা নিশ্চিত নন। কারণ, ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর