বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

কমলগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান

রিপোটার : / ১৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার এলাকায় সড়কের পাশ ঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন কমলগঞ্জ। সোমবার (১৬ জুন) সকাল থেকে এ অভিযান পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।

অভিযানে বাজারের মূল সড়কের পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকান, ছাউনি এবং অবৈধ কাঠামো অপসারণ করা হয়।

ইউএনও জানান, জনসাধারণের চলাচলে বিঘ্ন, যানজট ও নানাবিধ অসুবিধা দূর করতে এই অভিযান পরিচালিত হয়েছে। প্রত্যেকটা বাজার এলাকার শৃঙ্খলা ও পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর জানান, শমশেরনগর বাজারকে একটি পরিকল্পিত, নিরাপদ ও জনবান্ধব বাজার হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম পরিচালনা করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর