বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

সংঘাত বন্ধে শিগগিরই একটি চুক্তি করবে ইসরায়েল ও ইরান: ট্রাম্প

অনলাইন ডেস্ক / ৯৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৫ জুন, ২০২৫

চলমান সংঘাত বন্ধে ইসরায়েল ও ইরান শিগগিরই একটি চুক্তি করবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১৫ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরান ও ইসরায়েলের একটি চুক্তি করা উচিত এবং চুক্তিটি হবে’।

ট্রাম্প নিজেই এই চুক্তি বাস্তবায়ন করবেন বলে উল্লেখ করে তিনি বলেন, ‘শিগগিরই ইসরায়েল এবং ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে! অনেক ফোন কল এবং মিটিং হচ্ছে। আমি অনেক কিছু করি, তবে কখনও কোনো কৃতিত্ব পাইনি। তাতে সমস্যা নেই, মানুষ সবই বোঝে।’

মূলত ভারত-পাকিস্তানসহ বিশ্বজুড়ে বিভিন্ন দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার দিকে ইঙ্গিত করেছেন ট্রাম্প। তবে ইউক্রেন ও রাশিয়ার পাশাপাশি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় যুক্তরাষ্ট্র সহায়তা করে আসছে। যদিও দুটি যুদ্ধই এখনো চলছে।

এদিকে টানা তৃতীয় দিনের মতো হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল।

স্থানীয় সময় রোববার (১৫ জুন) বিকালের পর দেশটির রাজধানী তেহরানে নতুন করে বিস্ফারণের শব্দ শোনা গেছে। তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলে শাহরাক-ই-গারব এবং সাদাত আবাদ এলাকায় বিকট আকারে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়াও ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরায়েল। তবে, ওই হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। একইসঙ্গে, ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র গুলো ধ্বংস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তারা।

সূত্র: বিবিসি, আলজাজিরা


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর