রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

বিতর্কে বাজে পারফরম্যান্স স্বীকার করে ট্রাম্পকে হারানোর প্রতিজ্ঞা বাইডেনের

অনলাইন ডেস্ক / ১০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৯ জুন, ২০২৪
ট্রাম্পের সঙ্গে বিতর্কের এক দিন পর শুক্রবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনাতে সমাবেশে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: রয়টার্স

চলতি বছরের ৫ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগে প্রথম বিতর্কে বাজে পারফরম্যান্সের কথা শুক্রবার স্বীকার করে প্রতিদ্বন্দ্বী ডনাল্ড ট্রাম্পকে হারানোর প্রতিজ্ঞা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ডেমোক্র্যাটদের হতাশ করা এ পারফরম্যান্সের পর প্রেসিডেন্ট পদে প্রার্থিতা থেকে সরে আসার কোনো ইঙ্গিতও দেননি ৮১ বছর বয়সী এ রাজনীতিক।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে বিতর্কে বাইডেনের পরাজয় হয়েছে বলে মনে করছেন অনেকে। এমন বাস্তবতায় বাগ্‌যুদ্ধের এক দিন পর নর্থ ক্যারোলিনাতে সমাবেশে অংশ নিয়ে বাইডেন বলেন, ‘আমি জানি আমি তরুণ ব্যক্তি নই, যেমনটা সবার জ্ঞাত।’

তিনি আরও বলেন, ‘আমি যতটা স্বাচ্ছন্দ্যের সঙ্গে হাঁটতাম, সেভাবে হাঁটতে পারছি না; যতটা মসৃণভাবে কথা বলতাম, সেভাবে বলতে পারছি না। আমি যতটা ভালোভাবে বিতর্ক করতাম, সেভাবে করতে পারছি না।’

ওই সময় সমাবেশে উপস্থিত লোকজন ‘আরও চার বছর’ স্লোগান দেন।

বাইডেন আরও বলেন, ‘মনে-প্রাণে এ কাজ করতে পারব বিশ্বাস না করলে আমি ফের (প্রেসিডেন্ট পদে) লড়তাম না।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর